• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সরকারি গম মজুত, ইউনাইটেড ফ্লাওয়ারসকে জরিমানা, ১২০টন গম জব্দ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১২:৫২, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সরকারি গম মজুত, ইউনাইটেড ফ্লাওয়ারসকে জরিমানা, ১২০টন গম জব্দ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে ইউনাইটেড ফ্লাওয়ারসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুত করা ১২০ টন লাল গম জব্দ করা হয়েছে। 

শনিবার সন্ধ্যা থেকে রাতে এসআরবি-৭ চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক-গণমাধ্যম মোসলেহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্য-শস্য মজুদ ও ব্যবসায়ী পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ‘ইউনাইটেড ফ্লাওয়ারস মিল’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় অবৈধভাবে ১২০ টন লাল গম মজুত করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছিল। জরিমানাকৃত অর্থ ও জব্দকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: