• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৮:১৯, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মামলায় সাজাপ্রাপ্ত ফরিদ আমিনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর থানায় ব্যাংকের টাকা চুরির অভিযোগে করা একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের কারাদণ্ড হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফরিদ আমিন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: