• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঝাড়ফুঁকের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৮, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:২৮, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঝাড়ফুঁকের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হোসাইন আহম্মেদ নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকান্দার নিন আঃ আজিজ।

মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর কিশোরীটি প্রচণ্ড পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে অভিযুক্তের কাছে নিয়ে যান। অভিযুক্ত কিশোরীকে দেখে তার মাকে সরিষার তেল ও পানির বোতল আনতে বাড়িতে পাঠান। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে কিশোরীকে জড়িয়ে ধরেন এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে কিশোরীর পোশাক ছিঁড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, কিশোরীর ছটফটানির শব্দ শুনে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। 

কিশোরীর মায়ের অভিযোগ, মেয়ের অসুস্থতার কারণে চিকিৎসার আশায় তিনি অভিযুক্তের কাছে গিয়েছিলেন। কিন্তু তেল ও পানি আনতে বাড়িতে যাওয়ার পর ফিরে এসে মেয়েকে বিপদের মধ্যে দেখতে পান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আসামিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত