গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনায় মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে এসআরবি-১৪। গ্রেফতারকৃত খাইরুল ইসলাম (৩৩) টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসআরবি এবং এজাহারের বিবরণে জানা যায় যে, ওই গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। সে সুবাদে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন ওই মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট বিকেলে তিনি ভুক্তভোগীর বাড়িতে আসেন। এ সময় ওই গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরবর্তীতে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সঙ্গে তিনি কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার পর এসআরবি-১৪-এর সিপিসি-৩ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে। পরে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: