• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

প্রকাশিত: ১৬:০২, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:০২, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

শেখ আব্দুল হান্নান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেফতার হয়েছেন সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

ই-মেইলের মাধ্যমে ইন্টারপোল দুদককে এ তথ্য জানিয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ।

আজ কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

তবে কবে, কীভাবে এবং কোন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি দুদকভ

শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক।

দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দুটি দায়ের করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত