• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ধানখেতে পড়েছিল অটোরিকশাচালক কাউসারের নিথর দেহ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩৬, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ধানখেতে পড়েছিল অটোরিকশাচালক কাউসারের নিথর দেহ

কুমিল্লার লাকসাম উপজেলায় ধানখেতে থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার ১নং বাকই ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাউসার হোসেন ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর মা আম্বিয়া বেগম। তাঁরা চার ভাই ও দুই বোন। কাউসার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

জানা গেছে, ধানখেতে কাউসারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। এ সময় মরদেহের পাশে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে বলেও জানা গেছে। খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।

এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত