বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র: অবসরপ্রাপ্ত মেজর আব্দুল জলিল গ্রেফতার
রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের পর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: