• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সীমান্ত থেকে আড়াই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ, কিশোর আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩২, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে আড়াই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ, কিশোর আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমন্ত থেকে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক কিশোরকে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে রোববার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বোরকা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ঔষধ ও ইয়াবা। 

আটক কিশোরের নাম মো. সাব্বির (১৩)। সে কলারোয়া উপজেলার পশ্চিমবাকসা গ্রামের মো. মাবুবারের ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দক্ষীদাড়ি শ্মশানঘাট নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আয়সার মোড় নামক স্থান হতে ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ কিশোর সাব্বিরকে আটক করে।  জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ২ লক্ষ ৪২ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত