• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

প্রকাশিত: ১২:৩৫, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির কাচ ভেঙে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে অবস্থিত পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওয়্যারহাউসের সামনে একটি গাড়ি পার্ক করা ছিল। ভোরে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটির কাচ ভেঙে যায়।

হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।

আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: