বোমাসহ আটক ইজিবাইক চালক, কারাগারে পাঠালেন আদালত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বোমাসহ আটক ইজিবাইক চালককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বোমাসহ আটককৃত কাওসার খলিফা উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।
বুধবার দুপুরে কাওছার খলিফাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারূ প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনায় আজ সকালে আগলঝাড়া থানার এসআই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে নামধারী তিনজন এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এর পূর্বে আজ সকালে ঢাকা থেকে এসআরবি'র ছয় সদস্যের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে বোমা নিষ্ক্রিয় করেন।
পুলিশ ও মামলর এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি বোমা নিয়ে উপজেলার তালেরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো কাওছার।
এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। এরপর ইজিবাইক চালক কাওছারের গাড়ির গতিরোধের চেষ্টা করলে সে (কাওছার) গাড়ী না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তখন উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ীর পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক কাওছার খলিফাকে আটক করে থানায় নিয়ে যায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে ইজিবাইক চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ইজিবাইক চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণ করেন বলে জানান ওসি।
বিভি/এসটি/এজেড













মন্তব্য করুন: