• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের বাকলিয়ায় যুবককে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ১৫:৩৫, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের বাকলিয়ায় যুবককে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় আব্দুর সোবহান নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি ও পুলিশ। এসময় একটি দেশীয় বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন-আমির হোসেন ওরফে বুলেট  ও মোমেনা বেগম। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদকসংক্রান্ত পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সোবহানের বাড়ির সামনে আসে প্রতিপক্ষের লোকজন। এসময় তারা সোবহানকে কুপিয়ে চলে যায়। পরে সোবহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপর পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম নামে দুইজনকে গ্রেফতার করে। নিহত আব্দুর সোবহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্রআইনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: