এবার বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়।
এদিকে অটোরিকশার ভেতর থেকে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: