• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৫, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন ঢাকায় গ্রেফতার

নোয়াখালী জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এ তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা ছিল। তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত মো. মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলার চাটখিল থানার নাহারখিল গ্রামের আবদুল মতিন ও সূর্যা বেগমের সন্তান। বর্তমানে তিনি রাজধানীর শাহআলী থানাধীন মিরপুর-১ এর শিয়ালবাড়ী মোড় এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চাটখিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া, ওই একই বছরে উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তার বিরুদ্ধে করা দুটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: