কয়রায় ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ
সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা। এ সময় ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/খুলনা/পিএইচ













মন্তব্য করুন: