• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিয়েতে রাজি না হওয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যা, প্রেমিক গ্রেফতার

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিয়েতে রাজি না হওয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যা, প্রেমিক গ্রেফতার

ভিডিও থেকে সংগৃহীত

বিয়ের করতে রাজি না হওয়ায় রাজধানী মিরপুরে নূপুর নামে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তার প্রেমিক। এই ঘটনায় ওই নারীর প্রেমিক রায়হানকে গ্রেফতারও করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত নূপুরের বাড়ি ভোলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নূপুর। পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে রায়হান ও কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে নূপুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
 
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রায়হান ও নূপুর তিন বছর ধরে সম্পর্কে রয়েছে। সম্প্রতি রায়হান তার পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে নূপুর তা প্রত্যাখ্যান করে। 

তিনি বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনার সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অল্প সময়ের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: