গাইবান্ধায় মা-ছেলে হত্যা মামলার প্রধান আসামি পঞ্চগড় থেকে গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও শিশু ছেলে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪) কে গ্রেফতার করেছে এস আর বি-১৩।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এস আর বি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের একটি বসতবাড়ি থেকে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহত নারীর বাবা আতায়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এস আর বি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-২ নীলফামারীর যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআর বি-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: