ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, মামলার পলাতক আসামি গ্রেফতার
জেলার মুহুরীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্য রয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে এ হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে দায়েরকৃত মামলায় আকিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে।
ওসি (তদন্ত) মো. ইসমাঈল জানান, গ্রেফতার রাকিবের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কীনা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় এজাহারনামীয় ৯৫ আাসামিকে গ্রেফতার করা হয়েছে ।
বিভি/এসজি













মন্তব্য করুন: