• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বারিধারায় বিশেষ অভিযানে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

প্রকাশিত: ০১:৩২, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বারিধারায় বিশেষ অভিযানে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেফতার আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত