রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে এরইমধ্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: