পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, গোলাগুলিতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
তিনি আরও জানান, কী কারণে এবং কারা এ সংঘর্ষে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: