• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সীমান্তে পৃথক অভিযান, ভারতীয় মালামালসহ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্তে পৃথক অভিযান, ভারতীয় মালামালসহ নারী আটক

সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও ওই নারীকে আটক করা হয়।

আটক নারীর নাম সাহিদা খাতুন (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকার ফকির আলী গাজীর মেয়ে।

বিজিবি জানায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত পিলার-৩ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবাদকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় উইনকেরেক্স কফ সিরাপসহ সাহিদা খাতুনকে আটক করা হয়।

এ ছাড়া একই বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা আইসিপি এবং নবাদকাঠি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় উইনকেরেক্স কফ সিরাপ, ফগ স্প্রে, পাতার বিড়ি, খৈনি, কাঠবাদাম, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি ভিভো মোবাইল ফোন জব্দ করে।

জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ৯৮ হাজার ১৯০ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তী সময়ে জনসমক্ষে ধ্বংসের উদ্দেশ্যে বিজিবির স্টোরে জমা রাখা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বিভি/সাতক্ষীরা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত