• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মতবিনিময়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৬, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মতবিনিময়

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এর নেতৃবৃন্দ। 

মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য, শিল্পের কাঁচামাল, প্রযুক্তি ও বিনিয়োগ খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

মতবিনিময় সভায়  দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে গুরুত্ব দেওয়া  এবং বিশেষ করে  জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি বাণিজ্য, আমদানি-রফতানি, বিনিয়োগ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করে বাংলাদেশ থেকে আরো পণ্য আমদানির জন্য আহবান জানান চট্টগ্রামের ব্যবসায়ীরা।

বিভি/এআই

মন্তব্য করুন: