• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নভেম্বরের ১০ দিনে প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

প্রকাশিত: ১৮:৪১, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪১, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নভেম্বরের ১০ দিনে প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, শুধু ১০ নভেম্বর এক দিনেই দেশে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: