• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয়

প্রকাশিত: ২০:৩৭, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৭, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয়

ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী ও উপভোগ্য করতে বিশেষ ১১.১১ ক্যাম্পেইন চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এ সময় এপেক্সের অ্যাকসেসরিজ কিনলে ১১ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। পাশাপাশি, বিকাশে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়, শর্ত প্রযোজ্য। অর্থাৎ, দুটি অফার মিলিয়ে সর্বোচ্চ ২২ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় করতে পারবেন তারা। 

ক্যাম্পেইন চলাকালে এপেক্স থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের যেকোনো অ্যাকসেসরিজ কিনলে পাওয়া যাবে ১১ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে পরিবারের সকলের জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য। পাশাপাশি, ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটার বিল বিকাশে পরিশোধের সময় ‘A1’ প্রোমো কোড ব্যবহার করলে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে। 

এ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি ছাড় ও সেভিংসের সুবিধা পাবেন এপেক্সের ক্রেতারা। বিকাশে পেমেন্টের সুবিধাও তদের কেনাকাটার অভিজ্ঞতা করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। এপেক্সের সকল আউটলেটে কেনাকাটায় এ অফারগুলো উপভোগ করা যাবে।

বিভি/এআই

মন্তব্য করুন: