রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজি-মাছ-মুরগির দাম
টানা কয়েক মাসের ঊর্ধ্বগতি প্রবণতার পর রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, বিশেষ করে সবজি, মাছ আর ব্রয়লার মুরগীর দামে। শীতের সবজি বাজারে আসতে শুরু করায় মূলত: দাম কমছে। কমেছে ডিমের দামও।তবে বেড়েছে চালসহ বিভিন্ন মসলার দাম। কিছু পণ্যে স্বস্তি ফিরলেও বাজার পরিস্থিতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ক্রেতারা
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে।
গত দুই সপ্তাহের তুলনায় মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। তবে বেড়েছে দেশি মুরগির দাম।
এদিকে গরুর মাংসের দাম রয়েছে আগের মতোই। আর দেশি মাছের দাম বেশি থাকলে কিছুটা স্বস্তি চাষের মাছে।
অন্যদিকে গত এক সপ্তাহে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। পাশাপাশি বেড়েছে বিভিন্ন মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও।
এদিকে, শীত ঘনিয়ে আসায় এ মৌসুমের প্রসাধনী সামগ্রীর দোকানে বাড়ছে ক্রেতার ভীড়। চাহিদা আর দাম দু'ওটই বেড়েছে ক্রিম, গ্লিসারিনসহ বিভিন্ন পণ্যের দাম।
বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক হলে দামও ঠিক হয়ে যাবে, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।
বিভি/এমআর/এজেড













মন্তব্য করুন: