• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন 

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন 

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

]শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন। পরে তিনি স্থলবন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো ও ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুড়ে  পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক একটি যাত্রী ছাউনি করা হবে সেটার সম্ভাব্যতা যাচাই এবং বন্দরের সক্ষমতা বিষয়ে তদারকি করা হচ্ছে। দ্রুত এই ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, হামিকপুম উপজেলা নির্বাহী অফিসার জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রোফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ জাকারিয়া, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ অনেকে।


 

বিভি/ এআই

মন্তব্য করুন: