শীতের সবজির দামে ঝাঁজ, বাজারে অস্বস্তি!
ছবি: শীতের সবজি
শীতের মৌসুমে সাধারণত সবজির দাম কম থাকলেও, এবার চিত্র ভিন্ন। গত কয়েক দিনের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য সবজির দামও বাড়তি। তবে মাছের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
সরকার তেলের দাম লিটার প্রতি তিন টাকা বাড়ালেও, আগের সরবরাহের কারণে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। আর চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত।
দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। বিক্রেতাদের অজুহাত, উৎপাদন ঘাটতি থাকায় দাম বেড়েছে। তবে শীত আসাতে উৎপাদন বৃদ্ধি পাওয়াতে মাছের বাজারে স্বস্তি ফিরেছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম।
এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া গরুর মাংসের দাম সামনে আরও বাড়তে পারে বলে জানালেন বিক্রেতারা। স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের একমাত্র উপাদান ডিমের দাম স্থিতিশীল। তবে ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দামেই। আর চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা পর্যন্ত।
বাজার মনিটরিং জোরদারের মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসুক, বাজারে স্বস্তি ফিরুক—এমনটাই প্রত্যাশা ক্রেতাদের।
বিভি/এমআর













মন্তব্য করুন: