• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম

প্রকাশিত: ১০:২৪, ৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম। সৌদি আরব, ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেলের উত্তোলন কমানোয় দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। এতে বিরুপ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের।

পেট্রোলিয়াম রপ্তানিকারক জোট-ওপেক সদস্য সৌদি আরবসহ একাধিক দেশ তেল উত্তোলন প্রতিদিন সাড়ে ১১ লাখ ব্যারেল কমিয়ে আনার আকস্মিক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে রবিবার। পরে বলা হয়, এটি সতর্কতামূলক পদক্ষেপের অংশ।

এ ঘটনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ন্যূনতম ৫ ডলার বেড়ে ৮৫ ডলারের ওপরে বিক্রি হচ্ছে। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, বাজারে অনিশ্চয়তা তৈরি করার মতো এমন পদক্ষেপ নেয়ার কোনো যুক্তি নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উত্তোলন ও সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমাতে দীর্ঘদিন ধরেই সরব যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই দাবি তুলে আসছে বাইডেন প্রশাসন। 

গত সোমবার ওপেক জোটের মন্ত্রিপর্যায়ের বৈঠকে তেল উত্তোলন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকটিতে ভার্চুয়ালি অংশ নেয় রাশিয়া ও সৌদি আরব।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত