• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজ দিবস পালিত

প্রকাশিত: ১১:২৮, ১২ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
কুমিল্লা মেডিকেল কলেজ দিবস পালিত

কুমিল্লা মেডিকেল কলেজর প্রতিষ্ঠা দিবস ১০ মার্চ পালিত হয়েছে। কলেজের স্থায়ী ক্যাম্পাসে কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠান পালন করা হয়। সকালে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে র‍্যালির মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বকুল তলায় এসে সন্নিবেশিত হয়, যেখানে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়।

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাইরা এখানে নিজেদের স্মৃতি রোমন্থন করেন। এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইজাজুল হক, অধ্যাপক ডা. সিরাজুল হক, কুমিল্লা স্বাচিপ এর সভাপতি ডা. আবদুল বাকি আনিস, কুমিল্লা  swachip সেক্রেটারি ডা. মোরশেদুল আলম, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দীন আহমেদ, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিগার সুলতানা। 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আব্দুল হান্নান and ডা. হাবিবুর রহমান পলাশ, ডা. কার্তিক চন্দ্র সুত্রধরসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে উপবৃত্তি কমিটির সভাপতি ডা. সজিবুর রশীদের উপস্থিতিতে মেডিক্যাল কলেজের ৪ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন, কুমেক অ্যালামনাই সোসাইটির সভাপতি ডা. খালিদ ইবনে শাহিদ খান এবং ডা. মাহফুজুর রহমান বাদল। 

নতুন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় ক্যাম্পাস এক বর্ণিল রূপ নেয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মনকাড়া আয়োজন করা হয় এবং কুমিল্লা মেডিকেলের অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয় । 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. গুলজার হোসেন উজ্জল।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত