• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জবি ছাত্রীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষক বরখাস্ত, শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৯:০৬, ১৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জবি ছাত্রীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষক বরখাস্ত, শিক্ষার্থী বহিষ্কার

সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বিচারের দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ও সহকারী প্রক্টরকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন উপাচার্য।

শুক্রবার (১৫ মার্চ) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আইন বিভাগের শিক্ষার্থী ফাইরজ অবন্তিকা আত্মহত্যা করে। এর পর থেকে জবি ক্যাম্পাসে ফুঁসে উঠে বিক্ষুব্ধ সহপাঠিরা। মূল ফটকে অবস্থান নিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে মধ্যরাতে ক্যাম্পাসে আসেন উপচার্য সাদেকা হালিম। এসময় তিনি জানান, এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আশ্বাসদেন, অতীতের সকল যৌন হায়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার নিজ ফেসবুকে সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আত্মহত্যার কথা জানান অবন্তিকা। পরে কুমিল্লায় নিজ গৃহে আত্মহত্যা করেন আইন বিভাগের ওই শিক্ষার্থী।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত