• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আলমগীর কবির 

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আলমগীর কবির 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৮ মার্চ) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসানের লিখিত পদত্যাগ পত্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১৮ মার্চ তারিখ অপরাহ্ন হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন। পাশাপশি তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।’

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সংঘটিত গণধর্ষণের ঘটনার পর থেকে জাবিতে দায়িত্ব অবহেলার দায়ে প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচদফা দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’। 

এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। সর্বশেষ অবরোধের তৃতীয় দিনে ( ১৩ মার্চ) উপচার্যের আশ্বাসে অবরোধ সাময়িক স্থগিত করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ওইদিন উপাচার্য আন্দোলনকারীদের সাথে আলাপকালে আশ্বাস প্রদান করে বলেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক সাব্বির আলম স্বেচ্ছায় ১৭ মার্চের মধ্যে পদত্যাগ না করলে ১৮ মার্চের মধ্যে বিশেষ ক্ষমতাবলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত