• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাবিতে রমযানের প্রোগ্রাম নিষিদ্ধ করায় জামায়াতের ছাত্রীসংস্থার প্রতিবাদ

প্রকাশিত: ১৬:৫৪, ২৪ মার্চ ২০২৪

আপডেট: ১৬:৫৪, ২৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ঢাবিতে রমযানের প্রোগ্রাম নিষিদ্ধ করায় জামায়াতের ছাত্রীসংস্থার প্রতিবাদ

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমযান বিষয়ক যে কোনো আয়োজনে অনুমতি না দিতে করে  ডিন, প্রভোস্ট, চেয়ারম্যান ও পরিচালকদের কাছে চিঠি প্রেরণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। গত ১৫ মার্চ প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ঘটনায়র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

রবিবার (২৪) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা কেন্দ্রীয় সভানেত্রী ডা.তাহসিনা ফাতিমার পাঠানো এক বিবৃতিতে ওই প্রতিবাদ জানানো হয়। 

সেখানে বলা হয়, আইন অনুষদের শিক্ষার্থীদের 'প্রোডাক্টিভ রমাদান' শীর্ষক সেমিনার আয়োজনে সন্ত্রাসী হামলাকে কারণ হিসেবে উল্লেখ করে এ নির্দেশনা প্রদান করা হয়। এর আ‌গে ঢাবির বটতলায় Al Quran Recitation Programme আয়োজন করায় আরবি বিভাগের চেয়ারম্যান কে শোকজ করা হয়েছে এবং আ‌য়োজক‌দের শাস্তি কেন দেবে না জানতে চেয়েছে বিশ্ব‌বিদ্যালয় প্রশাসন।‌ 

পবিত্র রমযান মাস শুরু হওয়ার পর থে‌কেই ঢা‌বি প্রশাসন একের পর এক বৈষম্যমূলক নির্দেশনা দিয়েই যাচ্ছে যা বিশ্ববিদ্যালটিতে মুসলিম সংস্কৃতি চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও মুসলিম ছাত্রসমাজের মনে‌ আঘাত করছে। ঢাবির পূর্বে শাবিপ্রবি ও নোবিপ্রবিতেও প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে মিল রেখে রমযানে ইফতার মাহফিল আয়োজন নিষেধ করে বিশ্ববিদ্যালয় প্রসাশন। পরবর্তী‌তে মুসলিম ছাত্রসমাজের প্রতিবাদের প্রে‌ক্ষি‌তে তারা নির্দেশনার ব্যাখ্যা প্রদান করে। 

ঢাবিতেও অনুরূপ প্রতিবাদের পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবী করা হয়, ঢা‌বি‌তে রমজান বিষয়ক আ‌য়োজ‌নের উপর কো‌নো নিষেধাজ্ঞা জা‌রি করা হয়নি। অথচ প্রক্টর স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে সুস্পষ্টভাবে এ ধর‌ণের আ‌য়োজ‌নের অনুমতি না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বস্তুত এ দু‌য়ের মাঝে উ‌ল্লেখ‌যোগ্য পার্থ‌ক্য না থাক‌লেও ঢা‌বি প্রশাসন 'অনুমতি না দেওয়া' এবং 'নিষেধাজ্ঞা' এর মধ্যে ঠিক কোন ধরণের পার্থক্য বোঝা‌তে চে‌য়ে‌ছে তা স্পষ্ট করেননি।

'প্রোডা‌ক্টিভ রমাদান' শীর্ষক সে‌মিনা‌রে সন্ত্রাসী হামলায় চি‌হ্নিত হামলাকারী‌দের বিরূ‌দ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উ‌ল্টো এ ধর‌ণের সমস্ত কার্যক্রম বন্ধ করার উ‌দ্যোগ গ্রহণ করা ঢা‌বি প্রশাস‌নের নৈ‌তিক দীনতা ব‌হিঃপ্রকাশ ব‌লে আমরা ম‌নে ক‌রি। ই‌তোপূ‌র্বে দে‌শের কো‌নো স্থা‌নে কো‌নো ধ‌র্মের উপাসনাল‌য়ে হামলা হ‌লে সে ধ‌র্মের উপাসনা বন্ধ ক‌রে দেয়ার ন‌জির পাওয়া যায় না। অনাকা‌ঙ্ক্ষিত ঘটনার অজুহা‌তে ঢা‌বি প্রশাসন কেন সংখ্যাগ‌রিষ্ঠ মুস‌লিম ছাত্রছাত্রী‌দের প্রতি বৈষম্যমূলক আচরণ কর‌ছে তা বোধগম্য নয়।

একই ক্যাম্পাসে যেখানে অন্য ধর্মের উৎসব প্রশাসনের বিশেষ তদারকিতে করা হয় সেখানে ইসলামী যে কোনো কার্যক্রমেই কেন বার বার বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের মধ্যে তীব্র অস‌ন্তোষ তৈরি হয়েছে। প্রশাস‌নের এ ধর‌ণের আচরণ ধর্মীয় অনুভূ‌তি‌তে আঘাত করার শা‌মিল। একই সা‌থে মুস‌লিম শিক্ষার্থী‌দের প্রতি এ বৈষম্য তথা প্রকা‌শ্যে ধর্ম পাল‌নে বাধা প্রদান সং‌বিধা‌নের ৪১ নং ধারার সুস্পষ্ট লঙ্ঘন। প‌বিত্র রমযান মা‌সে সংখ্যাগ‌রিষ্ঠ মুস‌লিম শিক্ষার্থী‌দের সং‌বিধান‌সিদ্ধ অ‌ধিকার হরণ ক‌রা আমা‌দের ক্ষুদ্ধ ক‌রে‌ছে। আমরা ঢা‌বি প্রশাস‌নের এ‌হেন ধৃষ্টতা ও সং‌বিধান‌বি‌রোধী কর্মকা‌ণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে রমযানে নানা অজুহাতে ম‌ুস‌লিম‌দের প্রতি বৈষম্যমূলক নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকার জন্য সং‌শ্লিষ্ট কতৃপ‌ক্ষের প্রতি দাবী জানা‌চ্ছি। পাশাপা‌শি যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পবিত্র রমযান মাসে হামলা করে প‌রি‌স্থি‌তি ঘোলা করার চেষ্টা কর‌ছে তাদের ‌চি‌হ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাস‌নের দৃ‌ষ্টি আকর্ষণ কর‌ছি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত