• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শ্রুতিকটু সেই ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশিত: ২২:৪১, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
শ্রুতিকটু সেই ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় দেশের এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বুধবার (৩ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়। তখন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সংবলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। তাই এগুলোর নাম পরিবর্তন করা হবে। 

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত