• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৪ প্রতিষ্ঠান

প্রকাশিত: ২০:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৪ প্রতিষ্ঠান

ছবি: ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশ

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের চারটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ৮০১ থেকে ১০০০তম ব্যান্ডে জায়গা করে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) প্রকাশিত ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এবারের তালিকায় ১১৮টি দেশ ও অঞ্চলের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থানও উল্লেখযোগ্য। আর বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টানা ১১তম বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)। প্রিন্সটন ও স্ট্যানফোর্ড যৌথভাবে তৃতীয়।

THE-এর এই র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সংযোগ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ ১৭টি পারফরম্যান্স সূচক বিবেচনা করা হয়।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত