• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মকর্তাদের বদলি-পদায়ন বন্ধ 

প্রকাশিত: ১৫:৩৯, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মকর্তাদের বদলি-পদায়ন বন্ধ 

শিক্ষা মন্ত্রণালয় থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক আদেশে বদলি ও পদায়ন বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। 

আদেশে বলা হয়েছে, আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালকদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাগুলোকে জানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত