• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

১৭তম দিনে চুয়েটের শাটডাউন কর্মসূচি, বাড়ছে সেশনজটের শঙ্কা

প্রকাশিত: ১১:৩৯, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৭তম দিনে চুয়েটের শাটডাউন কর্মসূচি, বাড়ছে সেশনজটের শঙ্কা

১৭ তম দিনে গড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটের) শাটডাউন কর্মসূচি। দাবি পূরণ না হওয়ায় বন্ধ অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম। টানা আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে চুয়েটের শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের দাবির সাথে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও। 

চুয়েট শিক্ষার্থীদের দাবি, সদ্য সাবেক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা না হওয়ায় দীর্ঘমেয়াদে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। 

এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানানোয় গত মঙ্গলবার চুয়েটের এক হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপককে চিঠি দেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে বুধবার সোনালী ব্যাংক চুয়েট শাখার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করলে এর কিছুক্ষণ পরই চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। 

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এর পরই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগ বাতিল ও সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে  নামে শিক্ষার্থীরা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত