• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আবার উত্তাল চুয়েট: ভিসিকে ভবন ত্যাগ করতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১২:১৪, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:১৫, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবার উত্তাল চুয়েট: ভিসিকে ভবন ত্যাগ করতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজের দপ্তরে নতুন উপাচার্যের প্রবেশ করার পর আবারো উত্তাল হয়ে উঠেছে চুয়েট ক্যাম্পাস। 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ভিসি ভবন ত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে চুয়েট শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে সসম্মানে নতুন উপাচার্য ভিসি ভবন ত্যাগ না করলে ভিসি ভবনের প্রধান ফটকে তালা দেয়ার পাশাপাশি ওই ভবনের বিদ্যুত, পানিসহ সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুশিয়ারী দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা। 

এর আগে আজ সকাল আটটার পর ছাত্রদল নেতাদের সাথে নিয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। 

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।  

এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন চুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবীর প্রতি সংহতি জানিয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন। যার ফলে গত ২১ দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। হয়নি কোনো ক্লাস ও পরীক্ষা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত