• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

হীরকজয়ন্তী ঘিরে চবিতে উৎসবের আমেজ, স্মৃতি-আড্ডায় মুখর ক্যাম্পাস

প্রকাশিত: ১২:০৪, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হীরকজয়ন্তী ঘিরে চবিতে উৎসবের আমেজ, স্মৃতি-আড্ডায় মুখর ক্যাম্পাস

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। বর্ণিল সাজসজ্জা ও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের গৌরবময় পথচলার হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

হীরকজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে সমবেত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে স্মৃতিচারণা, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন তারা।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের অর্জন, ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে হীরকজয়ন্তী উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ ছাড়া হীরকজয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। তার পরিবেশনা ঘিরেও শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

বিভি/সিটিজি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত