• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন প্রান্তের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আব্দুল্লাহ আল নাঈম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৪:৪৮, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন প্রান্তের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর চবি

পাহাড়ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে হীরকজয়ন্তীর উৎসব। বর্ণিল সাজসজ্জা, অতিথি-দর্শনার্থীদের পদচারণা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক উচ্ছ্বাসে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। এই উৎসব উপলক্ষে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১৮ নভেম্বর) হীরকজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী ক্যাম্পাসজুড়ে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় আঙ্গিনা। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, জিরো পয়েন্ট, চাকসু ভবন, ছেলেদের হলপাড়া ও মেয়েদের হলপাড়া, কেন্দ্রীয় খেলার মাঠসহ ব জায়গায়  প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণা চোখে পড়ার মতো।

৩৫তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল হোসেন তরফদার বলেন, প্রায় ২০ বছর পর ক্যাম্পাসে এসেছি। আমার যে কতো ভালো লাগছে তা বলে বুঝাতে পারব না। মনে হচ্ছে ১ম বর্ষে ভর্তি হয়ে ক্লাস করতে এসেছি।ক্যাম্পাসের প্রবেশপথ দিয়ে ঢুকে সবকিছু অন্যরকম লাগছিল। ১৯৯৯ সালের ক্যাম্পাস আর আর ২০২৬ সালের ক্যাম্পাসে ব্যাপক পরিবর্তন এসেছে। 

আবু মোহাম্মদ আবুল মনসুর। তিনি চবির প্রথম ব্যাচের শিক্ষার্থী। আজ দুপুরে তিনি বলেন, ৪টা বিভাগ নিয়ে সূচনা হওয়া চবির প্রধান ছিলেন এ আর মল্লিক এবং প্রথম ব্যাচে ২০০ ছাত্র পড়াশোনা করে বের হয়। আল্লাহ আমাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটার জন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত