• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পুনর্নিরীক্ষণের পরও দুই বিষয়ে ফেল, মিলবে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

প্রকাশিত: ১২:২৩, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২৩, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুনর্নিরীক্ষণের পরও দুই বিষয়ে ফেল, মিলবে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা তিন বিষয়ে ফেল করেছে, কিন্তু পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তন হয়ে দুই বিষয়ে ফেল হয়েছেন, এমন শিক্ষার্থীরাও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। বিকেল ৩টা থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়।

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) থেকেও ফল জানতে পারছেন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন তারা।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: