মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান
নাট্য জগতে দীর্ঘদিন অভিনয়ে অবদান রাখার জন্য ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অভিনেতা শামীম জামান। তার অভিনীত নাটক “একপাতিলের সংসার ” নাটকের জন্য শামীম জামান কে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার দেওয়া হয়।
মিডিয়া জার্নালিষ্ট ফোরাম বাংলাদেশ কর্তৃক গত বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় গুণীজন সংবর্ধনা দেওয়া হয় সেই সাথে মঞ্চ ও টেলিভিশনে দীর্ঘদিন দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরুস্কার পান শামীম জামান
পুরস্কার পেয়ে অভিনেতা শামীম জামান বলেন, সেরা অভিনেতা পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত সেই সাথে দায়িত্বও অনেক বেড়ে গেল । তবে একজন অভিনেতা হিসেবে দর্শক আমাকে যে কত পরিমাণ ভালোবাসে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তারপরেও এ ধরনের স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা যোগায় এবং দায়িত্ব বাড়িয়ে দেয়। ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ এ সেরা পুরুষ্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত সচিব ও বায়দুর রহমান সভাপতির দায়িত্ব পালন করেন সাঈদ মাহমুদ, উপস্থিত ছিলেন বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন, অভিনেত্রী দিলারা জামান।
উল্লেখ্য, অভিনেতা শামীম জামান নিয়মিতভাবে সৃজনশীল ও গল্প প্রধান কাজ করে যাচ্ছেন। তার অভিনিত নাটক “এক পাতিলের সংসার ” দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ ২০২৬ সম্মাননাকে আগামী দিনের ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে এটাই অভিনেতা শামীম জামানের বিশ্বাস।
বিভি/এজেড













মন্তব্য করুন: