• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

থালাপতি বিজয়ের সঙ্গে বিজয় দেবরকোন্ডা-রাশমিকার সাক্ষাৎ

প্রকাশিত: ১৬:২৮, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
থালাপতি বিজয়ের সঙ্গে বিজয় দেবরকোন্ডা-রাশমিকার সাক্ষাৎ

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা দেখা করেছেন তামিল অভিনেতা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে। প্রিয় তারকার সঙ্গে এই সাক্ষাতের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিজয় দেবরকোন্ডা। আর সেই পোস্ট ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবির সঙ্গে থালাপতি বিজয়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিজয় দেবরকোন্ডা লেখেন, তাঁর সঙ্গে কাটানো সময় ছিল অসাধারণ। দীর্ঘ কর্মব্যস্ত দিনের পরও বিজয় যেভাবে আন্তরিকতার সঙ্গে তাঁদের স্বাগত জানিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন তিনি।

বিজয় দেবরকোন্ডা আরও জানান, জীবন, কাজ ও পৃথিবী নিয়ে নানা ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনা তাঁদের সঙ্গে ভাগ করে নিয়েছেন থালাপতি বিজয়। আর প্রথম সাক্ষাতেই তাঁর প্রতি বিশেষ ভালো লাগা তৈরি হয়েছে বলে জানান এই অভিনেতা।

পোস্টে থালাপতি বিজয়ের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে বিজয় দেবরকোন্ডা লেখেন, ‘আবার দেখা হওয়ার অপেক্ষায়।’ তাঁর এই আন্তরিক বার্তায় স্পষ্ট, অল্প সময়ের এই সাক্ষাৎ তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।

দক্ষিণী চলচ্চিত্রজগতের জনপ্রিয় দুই অভিনেতার নামই বিজয়। একজন তামিল সিনেমার অন্যতম বড় তারকা থালাপতি বিজয়, অন্যজন তেলুগু সিনেমার পরিচিত মুখ বিজয় দেবরকোন্ডা। আর তাঁদের এই সাক্ষাতে রাশমিকা মান্দানার উপস্থিতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়েছে।

তবে এই সাক্ষাতের নেপথ্যে কোনো বিশেষ কাজ বা ভবিষ্যৎ চলচ্চিত্র-পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি তাঁরা। আপাতত প্রিয় তারকার সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর স্মৃতিই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিজয় দেবরকোন্ডা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত