• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পায়ে চোট সিদ্ধার্থ মলহোত্রার, মজার ছলে কী জানালেন অভিনেতা

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পায়ে চোট সিদ্ধার্থ মলহোত্রার, মজার ছলে কী জানালেন অভিনেতা

সিদ্ধার্থ মলহোত্রা

বলিউড তারকা সিদ্ধার্থ মলহোত্রার পায়ে চোট লাগার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চোটের কথা জানিয়েছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা একটি ছবিতে তাঁর পায়ে দেখা গেছে চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ ‘ওয়াকিং বুট’। তবে কীভাবে এই চোট পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

চোটের খবর জানালেও সিদ্ধার্থের রসিকতায় ছিল না কোনো কমতি। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।” সঙ্গে জুড়ে দিয়েছেন হাসপাতালের ইমোজি। তাঁর এই মজার মন্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে অভিনেতা হাসপাতালে ভর্তি হয়েছেন, নাকি বাড়িতে থেকেই বিশ্রাম নিচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

এদিকে, সিদ্ধার্থের চোটের খবর সামনে আসার কয়েক দিন আগেই স্ত্রী কিয়ারা আডবাণীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছুটির ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। পরিবারের সঙ্গে অবসরযাপনের কিছু বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কিয়ারা। সেই ছবিগুলোতে মেয়ে সরায়ার সঙ্গে কাটানো তাঁদের পারিবারিক সময়ের ঝলকও উঠে আসে।

এর আগে গত ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আগমনের সুখবর জানান কিয়ারা ও সিদ্ধার্থ। ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেন তারকা দম্পতি। ব্যক্তিগত জীবনে নতুন অতিথিকে ঘিরে আনন্দের আবহের মধ্যেই এবার সিদ্ধার্থের চোটের খবর সামনে এল।

কাজের ক্ষেত্রে, সম্প্রতি তমন্না ভাটিয়ার সঙ্গে ‘দ্য বন’ ছবিতে দেখা গেছে সিদ্ধার্থকে। দীপক কুমার মিশ্র পরিচালিত ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

এখন ভক্তদের অপেক্ষা, কবে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবেন এই বলিউড তারকা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত