সড়ক দুর্ঘটনায় নিহত হানি সিং-এর বোনে ছেলে
ভারতের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাঞ্জাবের জলন্ধরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর ভাগনে বিদিত আউলাক। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিদিতের বন্ধু আরাভ তালওয়ার।
রোববার (১ নভেম্বর) ভোরে জলন্ধরের একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাঁদের বহনকারী গাড়িটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পৌরসভার ট্রাক্টর-ট্রলির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন বেঁচে যান।
ভাগনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিশ্চিত করেন হানি সিং। শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার জন্য এটি এক অন্ধকার দশক। ভাগনেকে হারানোর বেদনা অসহনীয়।’ পোস্টে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেন।
বিদিত ছিলেন সংগীত প্রতিষ্ঠান স্পিড রেকর্ডসের প্রতিষ্ঠাতা দিনেশ আউলাকের ছেলে। অন্যদিকে আরাভ ছিলেন পাপ্পি সুইটসের মালিকের ছেলে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবি সংগীত ও বিনোদনজগতের আরও অনেকে। প্রিয়জনকে হারিয়ে শোকাহত দুই পরিবার।
বিভি/জোহা













মন্তব্য করুন: