বুলেটপ্রুফ কাচের আড়ালে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ
ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রাখলেও এবার নিরাপত্তার কারণে ভিন্ন আয়োজন করতে হলো বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে। মুম্বাইয়ে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে রবিবার ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়ে বুলেটপ্রুফ কাচের সুরক্ষাবেষ্টনীর ভেতরে দাঁড়ান তিনি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, উঁচু একটি মঞ্চের চারপাশে বসানো হয়েছিল কাচের সুরক্ষাকবচ। তার ভেতরে দাঁড়িয়ে বাইরে অপেক্ষমাণ ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান অমিতাভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করতে উপস্থিত ছিল মুম্বাই পুলিশও।
সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ই-মেল পাঠানোর খবর প্রকাশ্যে আসে। গত ২৩ অক্টোবর এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে তথ্য পৌঁছায়। এরপর থেকেই তাঁর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে শারীরিক অবস্থা নিয়েও সম্প্রতি কথা বলেছেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আরও বিশ্রাম নিতে হচ্ছে বলে নিজের ব্লগে জানিয়েছেন তিনি।
বিভি/জোহা













মন্তব্য করুন: