৮০০ কোটির অপেক্ষায় রজনীকান্ত’র ‘জেলার ২’!
বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। মুক্তির ১৭তম দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭৯০ কোটি ৮৫ লাখ রুপি। ফলে ৮০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৭তম দিনে ভারতে ছবিটির মোট আয় হয়েছে ৯ কোটি ৩৫ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে প্রায় ৭০ শতাংশ। এর ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৪৪ কোটি ৭৫ লাখ রুপি। আর গ্রস আয় ৫২০ কোটি ৩৫ লাখ রুপি।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে তামিল সংস্করণ। ১৭তম দিনে এটি আয় করেছে ৬ কোটি ৭০ লাখ রুপি। হিন্দি সংস্করণ থেকে এসেছে ১ কোটি ৪৫ লাখ, তেলুগু থেকে ৯০ লাখ এবং কন্নড় সংস্করণ থেকে ৩০ লাখ রুপি।
বিদেশের বাজার থেকেও ভালো সাড়া পাচ্ছে ছবিটি। ১৭তম দিনে আন্তর্জাতিক বাজারে আয় হয়েছে ৩ কোটি রুপি। সব মিলিয়ে বিদেশের বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭০ কোটি ৫০ লাখ রুপি।
‘জেলার ২’-তে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, রম্যা কৃষ্ণান, বিদ্যা বালান, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনসহ আরও অনেকে। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
এখন দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজর ৮০০ কোটি রুপির মাইলফলকের দিকে।
বিভি/জোহা













মন্তব্য করুন: