২০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে একটি পরিবারের জীবনসংগ্রাম, সংকট, ভালোবাসা ও নানা ঘাত-প্রতিঘাতের গল্প।
সিনেমাটিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম।
এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাবার পরিচালনায় অভিনয় করেছেন ভাবনা। অন্যদিকে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।
২০২২ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। দীর্ঘ নির্মাণ ও অপেক্ষার পর অবশেষে দর্শকদের সামনে আসছে ‘যাপিত জীবন’।
মুক্তির আগে ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলন।
বিভি/জোহা













মন্তব্য করুন: