• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বানরের কামড়ে আহত নায়িকা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:২১, ১৬ মার্চ ২০২২

আপডেট: ১৬:৩৬, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বানরের কামড়ে আহত নায়িকা

তমা মির্জা

ঈদের বিশেষ নাটকের শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন নায়িকা তমা মির্জা। বুধবার (১৬ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। 

নায়িকা জানান, চ্যানেল আই প্রযোজিত ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’র জন্য বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাতে কামড়ে দেয়।

আরও পড়ুন:

তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎই বানরটা কামড় দিয়ে বসে। বোধ হয় এক্সপ্রেশন দেখে ভয় পেয়েই ও কামড়টা দিয়েছে। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক মারলে তারপর ছাড়ছে। পরে জানলাম, বয়স কম আর ভালো ভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরাটা।

বিভি/এইচএস

মন্তব্য করুন: