• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

‘ট্রাম্পের নোবেল দাবিতে ডেনিশ পার্লামেন্টে হাসাহাসির দৃশ্য’ শীর্ষক ভিডিওটি ভিন্ন ঘটনার

প্রকাশিত: ১৬:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘ট্রাম্পের নোবেল দাবিতে ডেনিশ পার্লামেন্টে হাসাহাসির দৃশ্য’ শীর্ষক ভিডিওটি ভিন্ন ঘটনার

সম্প্রতি, ‘ট্রাম্পের নোবেল দাবিতে ডেনিশ পার্লামেন্টে হাসির দৃশ্য’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  

ফ্যাক্টচেক  

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্রাম্পের নোবেল দাবিতে ডেনিশ পার্লামেন্টে হাসাহাসির দৃশ্য শীর্ষক ভিডিওটি এমন কোনো ঘটনার নয় এবং উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালের ০৫ অক্টোবর ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ফোকেটিঙ্গেটের ফ্লোরে বক্তব্য দেওয়ার সময় এর আগের মাস অর্থাৎ, সেপ্টেম্বর মাসে রাজ্য কর্তৃক অধিগ্রহণ করা হাতি ও উটের গল্প করতে গিয়ে হেসে উঠেন। সেই সময়কার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে চীনের গণমাধ্যম CGTN ‘Danish PM has laughing fit over story about an elephant and a camel’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়; যা আলোচিত ভিডিওটির সাথে মিল রয়েছে।  

CGTN এর প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ০৫ অক্টোবর ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ফোকেটিঙ্গেটের ফ্লোরে ১৫ ঘন্টা ধরে চলা উদ্বোধনী বিতর্কে বক্তব্য দেওয়ার সময় এর আগের মাস অর্থাৎ, সেপ্টেম্বর মাসে রাজ্য কর্তৃক অধিগ্রহণ করা হাতি ও উটের গল্প করতে গিয়ে হেসে উঠেন।  

উক্ত ভিডিওটি একই তথ্যে তখন প্রকাশ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম Euro News, তুর্কি গণমাধ্যম Diken এবং Detay।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ২০১৯ সালের পুরোনো ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি ট্রাম্পের নোবেল দাবিতে ডেনিশ পার্লামেন্টে হাসাহাসির দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।  

সূত্র: রিউমর স্ক্যানার  

বিভি/এসজি

মন্তব্য করুন: