জাতিসংঘের ভুয়া জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য দিয়ে প্রার্থীর নির্বাচনী বক্তব্য
গত ৮ ফেব্রুয়ারি এক নির্বাচনী জনসভায় সাতক্ষীরা–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন দাবি করেন, জাতিসংঘের এক জরিপে বিএনপি ২৬৫টি আসনে এগিয়ে আছে এবং সাতক্ষীরা–৩ আসনও এর অন্তর্ভুক্ত।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাজী আলাউদ্দিনের এ দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, জাতিসংঘ এমন কোনো জরিপ প্রকাশ করেনি। কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বা দেশীয় কোনো গণমাধ্যমে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। এছাড়া জাতিসংঘের মূল ওয়েবসাইট এবং জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ওয়েবসাইট পর্যালোচনা করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি। পাশাপাশি অতীতেও জাতিসংঘকে কোনো দেশের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে জরিপ পরিচালনা করতে দেখা যায়নি।
সুতরাং, জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫টি আসনে এগিয়ে থাকার দাবি করে সাতক্ষীরা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: